• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে মারধর করে মোটর সাইকেল ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২২, ১২:০১ অপরাহ্ণ
বাকেরগঞ্জে মারধর করে মোটর সাইকেল ছিনতাইয়ের অভিযোগ

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বাকেরগঞ্জে হামলা চালিয়ে মারধর করে মোটর সাইকেল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আহত মোঃ শহিদুল মৃধা (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় চালক তিনি বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত মন্নান মৃধার পুত্র মোঃ শহিদুল মৃধা ভাড়ায় মোটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন। একই গ্রামের আয়নাল মৃধা ও তার দুই পুত্র শাহিন মৃধা, রাসেল মৃধারা মোটর সাইকেল চালানোসহ তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ইতিপূর্বে তাকে অশ্লীল ভাষায় গালাগাল ও মারধর করে। গত ১৩ তারিখ বিকেল সাড়ে ৪ টার সময় শহিদুল মোটর সাইকেল চালিয়ে বাড়িতে যাবার পথে তার বাড়ির সামনের রাস্তার উপর বসে পূর্বপরিকল্পিতভাবে আয়নাল মৃধা ও তার দুই পুত্রসহ ৪-৫ জন লাঠিসোঠা ও ধারাল অস্ত্র নিয়ে তার পথরোধ করে তাকে খুনের উদ্দেশ্যে মাথায় কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। হামলাকারীরা এসময় তার ব্যবহৃত মোটর সাইকেল ছিনাইয়া নেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। বৃহস্পতিবার রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ছিনতাই হওয়া মোটর সাইকেলটি উদ্ধার করেছে।