• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২২, ০৭:৫৮ পূর্বাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী এলাকায় অভিযান চালিয়ে ৫০২ পিস ইয়াবাসহ বিশ্বজিৎ বণিক (৪০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত বিশ্বজিৎ মুলাদী উপজেলার তেরচর গ্রামের নারায়ণ চন্দ্র বণিকের ছেলে।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডের থানার এসআই কামাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে বিশ্বজিৎকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।