• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেলো গৃহবধূর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২২, ১৮:১৭ অপরাহ্ণ

বরিশাল নগরীর ফকিরবাড়ি রোডের পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার (১৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম সুমাইয়া আক্তার জুই (৩০)। তিনি ওই ভবনের ভাড়াটিয়া জসিম উদ্দিনের স্ত্রী।

কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ‘অসাবধনতাবশত পাঁচ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। দ্রুত তাকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

‘বর্তমানে লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এরপর পরিবারের কাছে হস্তান্তর করা হবে’, যোগ করেন এ পুলিশ কর্মকর্তা।