• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সন্দ্বীপ সমাজসেবা অফিসে জনবল সংকট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২২, ১৪:৩৬ অপরাহ্ণ

সন্দ্বীপ উপজেলার সমাজসেবা অধিদপ্তরের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষাবৃত্তির সরকারের দেয়া আর্থিক সুবিধা পাওয়া ব্যক্তিরা দিনের পর দিন সমাজসেবা অফিসে সামনে ঘোরাঘুরি নিত্য দিনের চিত্র, ভাতা পেতে ভোগান্তি যেন ছাড়ছে না। এ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন অনেকে। সরকারের দেয়া সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচির এসব প্রাপ্য সুবিধা পেতে ভুক্তভোগীদের দিনের পর দিন বিভিন্ন কাউন্সিলর, মেয়র, ইউপি চেয়ারম্যান মেম্বারসহ উপজেলা প্রশাসনের দ্বারে দ্বারে ধর্ণা দিতে হচ্ছে এসব অসহায় মানুষের।

সংশ্লিষ্ট আর্থিক সেবাদানকারী সোনালী ব্যাংকে পর্যাপ্ত তহবিল থাকার পরও রহস্যজনক কারণে সমাজের পিছিয়ে পড়া এসব সুবিধাভোগী মানুষ যথাসময়ে আর্থিক সুবিধা পাচ্ছেন না। বয়স্ক এসব মানুষের অভিব্যক্তি দুই বছর ঘুরে ভাতা পেতে সকালে এসে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়।

সন্দ্বীপ উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, এখানে মোট ভাতা পাচ্ছেন ২৫ হাজার ৩৩ জন, তার মধ্যে ১৪ হাজার ২১১ জন বয়স্ক ভাতা সুবিধা ভোগী, সাত হাজার ৮০৮ জন বিধবা, দুই হাজার ৮০৭ জন প্রতিবন্ধী, হিজরা চার, প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি ৮৪, অগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা ৯০, অগ্রসর শিক্ষা উপবৃত্তি ২৯ জন সুবিধাভোগী রয়েছে।

এসব সুবিধাভোগীদের মধ্যে বয়স্করা প্রতিমাসে ৫০০, বিধবা ৫০০, প্রতিবন্ধী ৭৫০, প্রতিবন্ধী প্রাথমিক স্তরে শিক্ষাবৃত্তি ৭০০, হিজরা ৬০০, শিক্ষাবৃত্তি ৭৫০, অগ্রসর জনগোষ্ঠীকে ৫০০ টাকা দেয়া হচ্ছে। এদিকে সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর এসব মানুষকে সরকার যথাসময়ে ভাতার অর্থ বরাদ্দ দিলেও সমাজসেবা অফিসের সদিচ্ছা ও আন্তরিকতার অভাবে যথাসময়ে এরা প্রদেয় অর্থ সহায়তা পাচ্ছে না। পাশাপাশি গাফিলতির কথা উঠেছে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধেও।

এ ছাড়া সুবিধাভোগীদের তালিকা তৈরি, বাছাই ও অনুমোদনের ক্ষেত্রে অনগ্রসর এসব মানুষকে জিম্মি করে আর্থিকভাবে লাভবান হওয়ার গুঞ্জন রয়েছে সমাজসেবা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও বাছাই কমিটির বিরুদ্ধে। এতে ভেস্তে যেতে বসেছে সরকারের মহতী উদ্যেগ।
অন্য দিকে জনবল সংকটে জবুথবু সন্দ্বীপ উপজেলা সমাজসেবা অফিস, দিনের পর দিন কাজ বাড়ছে কিন্তু বাড়েনা জনবল, সন্দ্বীপ উপজেলা সমাজসেবা অফিসে পদ সৃষ্ট ১৯ জন থাকার কথা থাকলে আছে মাত্র চারজন, শূন্য পদগুলো হলো উপজেলা সমাজসেবা অফিসার, সহকারী সমাজসেবা অফিসার, ফিল্ড সুপারভাইজার একজন, উচ্চমান সহকারী একজন, অফিস সহকারী একজন সম্পন্ন খালি ইউনিয়ন সমাজকর্মী ৯ জনের স্থলে আছেন একজন, কারিগরি প্রশিক্ষক তিনজনের স্কুলে আছেন দুইজন, নৈশপ্রহরী ও অফিস সহায়ক একটি করে পদ খালি, ফটিকছড়ি উপজেলা সমাজসেবা কর্মকর্তা সন্দ্বীপে অতিরিক্ত দায়িত্ব থাকা রাজিব আচার্জ বলেন, ‘সুবিধাভোগীরা ভাতার টাকা যথাসময়ে পাচ্ছেন, জনবল সংকটে আমাদের কাজের একটু ধীরগতি হচ্ছে, আশা করি অচিরেই ঠিক হয়ে যাবে, কাউকে ভোগান্তি পেতে হবে না।