• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধা সুন্দরগঞ্জে বিতর্কিত নেতা কৃষকলীগে সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২২, ০৮:৪১ পূর্বাহ্ণ
গাইবান্ধা সুন্দরগঞ্জে বিতর্কিত নেতা কৃষকলীগে সাধারণ সম্পাদক

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

বাংলাদেশ কৃষক লীগ ১৯৭২ সালের ১৯ এপ্রিল দেশের অর্থনৈতিক মুক্তির কার্যক্রমে কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করতে বঙ্গবন্ধুর নির্দেশে কিংবদন্তি আইনজীবী সিরাজুল ইসলাম খানকে বাংলাদেশ কৃষকলীগ প্রতিষ্ঠাকালে গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক ও কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি এবং ১৫ আগস্টে শহীদ কৃষক নেতা আবদুর রব সেরনিয়াবাতকে সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়। তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে বাংলাদেশ কৃষক লীগের আজকের অবস্থান। কৃষকলীগ বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত এবং এর অন্যতম সহযোগী সংগঠন হিসাবে কাজ করছে। সমীর চন্দ বর্তমানে কৃষক লীগের চেয়ারম্যান এবং উম্মে কুলসুম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।এর ধারাবাহিকতায় গাইবান্ধা সুন্দরগঞ্জে গত ৯ই জানুয়ারি ৩য় বারের মতো কমিটি গঠন করা হয়। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূনরায় মোঃ আতাউর রহমান মাষ্টার কে নির্বাচিত করা হয়‌‌। কিন্তু সাধারণ সম্পাদক হিসেবে বকুল বিশ্বাস কে নির্বাচিত করা হয়, যদিও জনগণের ভোটে নির্বাচিত হন, তারপরও রয়ে যায় অনেক কথা।তার বিরুদ্ধে উঠে আসে অনেক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। লোক আলোচনা সাপেক্ষে উঠে আসে তিনি জামায়াতের নেতা ছিলেন। এছাড়াও একটা প্রতিষ্ঠানে চাকরির নাম করে অনেক জনের কাছে টাকা আত্মসাতের অভিযোগ ও উঠেছে।