• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে ফায়ার সার্ভিসের গাড়ির ধাক্কায় ব্যবসায়ী গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২২, ১১:৫৩ পূর্বাহ্ণ

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের পিক আপের ধাক্কায় খোকন জোমাদ্দার (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেবা-চিম হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনাটি ঘটেছে রোববার সকাল সাড়ে দশটার দিকে বাবুগঞ্জ বন্দরে। প্রদক্ষ্যদশী সূত্রে জানা গেছে ,সকাল সাড়ে দশটার দিকে বাবুগঞ্জ উপজেলা ফায়র সার্ভিস’র একটি মহড়ার জন্য গাড়ি বাবুগঞ্জ বাজারে প্রবেশ করে। এসময় বাবুগঞ্জ বাজার পুজা মন্দির সংলগ্ন আট চালায় সামনে গাড়িটি পৌঁছলে গাড়ির ধাক্কায় পাশের একটি চায়ের দোকানের চালার খুটি ভেঙ্গে দোকানে বসা ব্যবসায়ী মোঃ খোকন জোমাদ্দারের মাথায় পরে মাঠিতে লুটে পড়ে জ্ঞান হারিয়ে যায়। এ সময় অজ্ঞান অবস্থায় তাঁকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিমে প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত খোকনের জ্ঞান ফেরেনি এবং ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে কোন প্রচার যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন আহতের স্ত্রী জাকিয়া বেগম।চিকিৎকরা জানিয়েছে আহত খোকন জোমাদ্দারের মস্তিকে রক্তক্ষরন হয়েছে। স্থানীয় একাধিক ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী জানান, গাড়ি চালক মোঃ শহিদুল ইসলাম সাগর বেপোয়ারা গতিতে গাড়ী চালিয়ে চায়ের দোকানে উঠিয়ে দিয়ে খোকনকে ধাক্কা দেয় । এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার’র সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। তবে গাড়ি চালক মোঃ শহিদুল ইসলাম সাগর দূর্ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন রাস্তা সরু থাকার কারণে এ দূর্ঘটনা ঘটে। গুরুতর আহত খোকন রহমতপুর ইউনিয়নের রাজগুরু গ্রামের মোঃ জয়নাল জোমাদ্দারের পুত্র মোঃ খোকন জোমাদ্দার।