• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় নারীসহ চার মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২২, ১৪:৩৯ অপরাহ্ণ

এম ইসমাইল ভোলা।

ভোলায় একজন নারী ও তিনজন পুরুষ ১ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করেছে ভোলা দক্ষিণ আইচা থানার পুলিশ।

রোববার ( ১৬ জানুয়ারি) মধ্যরাত ১২.৩০ মিনিটের সময়ে এসআই (নিঃ) মোঃ রাসেল মাহমুদ ও সংগীয় অফিসার ফোর্স সহ দক্ষিণ আইচা থানাধীন ০৯ নং চরমানিকা ইউনিয়নের চরমানিকা ০৩নং ওয়ার্ডস্থ আসামী মোঃ হাসান হাওলাদার (৩০), পিতা- মৃত চানমিয়া হাওলাদার, সাং-চরমানিকা ৩নং ওয়ার্ড, থানা-দক্ষিন আইচা, জেলা-ভোলা এর চৌচালা টিনের বসত ঘরের পশ্চিম পাশে বাড়ান্দার উত্তর কর্নারে মাদকদ্রব্য অভিযান পরিচালনা করিয়া মোট ১ কেজি ১৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও ওজন মাপার ডিজিটাল যন্ত্র সহ আসামী ১৷ মোঃ হাসান হাওলাদার (৩০), ২। মোঃ জিসান (২১), ৩। মোঃ রাব্বি (২৩), ৪। মোসাঃ রিনা বেগম (২৫) দেরকে গ্রেফতার করেন।

উল্লেখ মাদক মামলা প্রক্রিয়াধীন বলে যানা গেছে।