• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২২, ১৩:২৪ অপরাহ্ণ
মির্জাগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে আগুন লেগে একটি টিনের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল শনিবার (১৫ জানুযারী) সন্ধ্যায় উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঝাটিবুনিয়া গ্রামের আবুল হোসেন চৌকিদারের বসতঘরে আগুন লাগার এ ঘটনা ঘটেছে ।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী আবুল হোসেন বিগত একমাস আগে কর্মের তাগিদে বাকেরগঞ্জের কলসকাঠি ইটভাটায় কাজে যায়। গত বুধবার তার স্ত্রী তিন মেয়েকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন৷ ওইদিন রাতে স্থানীয়রা তার ঘরে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে জানায়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ঘরসহ ভিতরে থাকা সকল আসবাবপত্র ও যাবতীয় মালামাল এবং রান্নাঘর পুড়ে যায়।

গৃহকর্তা আবুল হোসেন চৌকিদার জানান, ঘটনার দিন সন্ধ্যায় আমার পরিবারের কেউ বাসায় ছিল না। বাড়ির লোকজন হঠাৎ আমার ঘরে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। আমার মাথা গোঁজার একমাত্র সম্বল ঘরটিসহ সকল মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত আগুনের সূত্রপাত জানতে পারিনি।

মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, আমরা খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।