• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রীয় আওয়ামী নেতৃবৃন্দের সাথে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২২, ১১:৩৮ পূর্বাহ্ণ
কেন্দ্রীয় আওয়ামী নেতৃবৃন্দের সাথে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের মতবিনিময় সভা

ডেস্ক রিপোর্টঃ
কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা করেছে সর্ব ইউরোপ আওয়ামী লীগ। ১৫ জানুয়ারি শনিবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ধানমন্ডি ৩/এ তে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম। সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। বিশেষ অতিথি ছিলেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম এবং সদস্য সৈয়দ আবদুল আওয়াল শামীম। এ সময় উপস্থিত ছিলেন, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, ইতালি আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক,
ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চু, স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিজভী আলম ও সদস্য নুরাজ আমল, গ্রীস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতুব্বর, সহ-সভাপতি আল আমিন শেখ ও সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী, জার্মান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিস তালুকদার, আয়ারল্যান্ড আওয়ামী লীগের আহব্বায়ক কমিটির সদস্য মিহাজুল আমিন শাকিল, তপু শাহাদত ও কারুজ্জামান নান্না মিয়া, অস্ট্রিয়া আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মাহাবুব খান শামীম, সুইজারল্যান্ড আওয়ামী লীগ নেতা খলিলুর রহমানসহ ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ নেতৃবৃন্দ।