• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহনে ইউপি নির্বাচনে ৭৬ প্রার্থীর মনোনয়পত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২২, ১১:৪৬ পূর্বাহ্ণ
লালমোহনে ইউপি নির্বাচনে  ৭৬ প্রার্থীর মনোনয়পত্র দাখিল

লালমোহন(ভোলা)প্রতিনিধিঃ
ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ৭৬জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এদের মধ্যে চেয়ারম্যান পদে ৭জন, সদস্য পদে ৫০ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন রয়েছে। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন গতকাল রবিবার উপজেলা রির্টানিং অফিসারের নিকট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা রির্টানিং কর্মকর্তা আমির খসরু গাজী এ তথ্য নিশ্চিত করেছেন।
বদরপুর ইউপি নির্বাচনে ১৭ জানুয়ারি প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই,২৪ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহার, ২৫ জানুয়ারি প্রতীক ববরাদ্দ এবং ১০ ফেব্রুয়ারি ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
এ ইউনিয়নে মোট ভোটার ২৯ হাজার ৪৪৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ১৬৪ জন এবং নারী ভোটার ১৪ হাজার ২৮৪ জন।
এদিকে নির্বাচনকে ঘিরে ইতমধ্যে নির্বাচনী এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। চায়ের কাপে চলছে আলোচনার ঝড়।