• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আসলামপুর এফডিএর যুব ও ওয়ার্ড ইউনিয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২২, ১৪:২২ অপরাহ্ণ
আসলামপুর এফডিএর যুব ও ওয়ার্ড ইউনিয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

কামরুল শিকদার চরফ্যাশন থেকে
চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়ন পরিবার উন্নয়ন সংস্থার আয়োজনে যুব ওয়ার্ড এবং ইউনিয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আবুগঞ্জ বাজার শাখা অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ছাত্রলীগের সভাপতি নিহাদ কাজী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন এফডিএর সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ । প্রোগ্রাম অফিসার নাঈম ইসলামের সঞ্চালনায় ওই সময় উপস্থিত ছিলেন সমাজসেবক মোস্তফা হাওলাদার, ডাক্তার মোহাম্মদ ইউনুস ,সাংবাদিক কামরুল সিকদার, ইউপি সদস্য সেলিম ,আব্দুর রব শিকদার ,উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তার বাবুল মজুমদার। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেন্দ্রীয় ভাবে পিকেএসএফের বঙ্গবন্ধুর উপর রচনা প্রতিযোগিতা তিন হাজার শিক্ষার্থীদের মধ্যে আসলামপুরের মেয়ে সুমাইয়া জেবা চতুর্থ স্থান লাভ করা তাকে পুরস্কার প্রদান করা হয়।