• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে ৪শ’ ৫০ পিস ইয়াবাসহ মাছ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২২, ০৪:৩৭ পূর্বাহ্ণ
দুমকিতে ৪শ’ ৫০ পিস ইয়াবাসহ মাছ ব্যবসায়ী আটক

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি\ পটুয়াখালীর দুমকিতে ৪শ’ ৫০ পিস ইয়াবাসহ সোহেল আহমেদ সিকদার (৪৮) নামের একজন মাছ ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানা পুলিশের একটি টিম রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৪শ’ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোহেল পার্শ্ববর্তী বাউফল উপজেলার বগা গ্রামের আদম আলী সিকদারের ছেলে। এছাড়াও সোহেল নিজেকে পেশায় একজন মৎস্য ব্যবসায়ী বলে দাবী করেন।
দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে জানান, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী দুমকি উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এবং আটককৃত সোহেলকে নিয়মিত মামলায় সোমবার কোর্টে সোপর্দ্দ করা হবে।

#