• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২২, ১৭:৪২ অপরাহ্ণ
যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ  অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মো: রাসেল হোসেন,নিজস্ব প্রতিনিধি:যশোরের শিল্পশহর নওয়াপাড়ায় অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার এ অভিযান চলে।

আজ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালীদ বিন হাবিব অভিযান পরিচালনা করেন। এ সময় নওয়াপাড়া স্টেশন এলাকার মুহাম্মদ আলী শাহ সড়কের শাহ্ আমিন বেকারিতে ১০ হাজার, গরুহাটের মদিনা বেকারিকে ৮ হাজার, নড়াইল মিষ্টান্ন ভান্ডার ও হোটেলকে ২ হাজার ও নূরবাগ স্বাধীনতা চত্বরের সার ও কীটনাশক বিক্রেতা মেসার্স জিনিয়া এন্টারপ্রাইজে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ওয়ালীদ বিন হাবিব বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘণ করায় চারটি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা নগদ জরিমানা করাসহ ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়েছে।