• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে গাজাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২২, ০৬:৪৯ পূর্বাহ্ণ
যশোরে গাজাসহ আটক ২

মো: রাসেল হোসেন, নিজস্ব প্রতিনিধি:যশোর জেলার ঝিকরগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গতকাল ঝিকরগাছা-মোহাম্মদপুর সড়কের মাগুরা গ্রাম থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. আরিফ হোসেন (৩০) ও আব্দুল হাই ওরফে আব্দুল্লাহ (২২)। আসামিদের বাড়ি ঝিকরগাছা থানা এলাকায়।

পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।