• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা: সংক্রামণের হার বেড়েছে বরিশালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২২, ০৮:২৮ পূর্বাহ্ণ
করোনা: সংক্রামণের হার বেড়েছে বরিশালে

বরিশালে করোনা সংক্রামণের হার বেড়েছে। সোমবার রাতে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের রিপোর্টে ৭৯ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭.৭২ ভাগ। এর আগে রবিবার রাতের রিপোর্টে ১২.২২ ভাগ এবং শনিবার রাতের রিপোর্টে ৫.০৪ ভাগ করোনা শনাক্ত হয়।

এদিকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ১২ রোগী, যার মধ্যে ২ জনের করোনা ছিল পজিটিভ। বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ড থেকে চারজন রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। একই সময়ে তিনজন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন।

শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত সাত হাজার ৪৬৪ রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪৫০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪২৮ জনের করোনা ছিল পজিটিভ।