• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে গ্রাম পুলিশের মাঝে ইউএনও’র বাইসাইকেল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২২, ১০:৫৭ পূর্বাহ্ণ
বাবুগঞ্জে গ্রাম পুলিশের মাঝে ইউএনও’র বাইসাইকেল বিতরণ

 

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ

তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় সরকারি সেবাসমূহ পৌঁছে দেওয়া ও করোনাকালীন দ্রুততম জনসেবায় অগ্রসর হওয়ার জন্য বরিশালের বাবুগঞ্জ উপজেলায় কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

 

বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৬টি ইউনিয়নে ৫০ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলাম এ বাইসাইকেল তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মুকিতুর রহমান কিসলু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, শিশু বিষয়ক কর্মকর্তা মো. ইসমাইল হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম প্রমূখ।

 

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলাম জানান, আমাদের গ্রামপুলিশ গ্রামে গ্রামে সরকারি গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করে থাকেন। তাদের চলাচল ও কাজের গতি বৃদ্ধি করতে উপজেলার ৫০ জন গ্রামপুলিশ সদস্যদের বাইসাইকেল প্রদান করা হয়েছে।