• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে জিয়াউর রহমানের ৮৬তম জন্ম বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২২, ১২:৪৯ অপরাহ্ণ
বাবুগঞ্জে জিয়াউর রহমানের ৮৬তম জন্ম বার্ষিকী পালন

 

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবাষির্কী পালন উপলক্ষে বাবুগঞ্জ ডিগ্রী কলেজ শাখার ছাত্রদলের উদ্যোগে দোয়া মোনাজাতের আয়োজন করেন। এসময় বাবুগঞ্জ থানা পুলিশের কঠোর অবস্থানের কারনে দোয়া মোনাজাত করতে পারেনি ছাত্রদলের নেতাকর্মীরা। পরে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে ডিগ্রী কলেজ চত্বরে ছাত্রদলের আহ্বায়ক মোঃ রোহান সিকদার ও সদস্য সচিব মোঃ আসিফ সিকদারের নেতৃত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মোঃ রুমান সিকদার ,বাবু ,মোঃ সাগর,তাপস,রোমান ফকির,শাহাদাৎ হোসেন,শাকিল,মোঃ বেল্লাল হোসেন,মোঃ ইউসুফ,মোঃ সাইফুল প্রমূখ।