• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মাস্ক না থাকায় ফকিরহাটে ১১জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২২, ১৩:৪৪ অপরাহ্ণ
মাস্ক না থাকায় ফকিরহাটে ১১জনকে জরিমানা

 

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে করোনাভাইরাস মোকাবেলায় বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে ১১জনকে ২২হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৯ জানুয়ারি) বিকালে ফকিরহাট বাজার সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিধান কান্তি হালদার।

এসিল্যান্ড বিধান কান্তি হালদার বলেন, করোনা প্রতিরোধে সরকারের বিধিনিষেধ মানাতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে দোকানদার, পথচারী ও চালকদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।