• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহনে জাটকা ইলিশ জব্দ ও জেলে আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২২, ১১:২১ পূর্বাহ্ণ
লালমোহনে জাটকা ইলিশ জব্দ ও জেলে আটক

লালমোহন(ভোলা)প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতাধীনের অভিযানে ৮ জেলেকে আটক ও ১৫ মন জাটকা ইলিশ মাছ জব্দ করেন ভ্রাম্যমান আদালত।
গতকাল বুধবার সকাল থেকে দুপুর পযন্ত সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা,মোঃ রুহুল কুদ্দুছের নেতৃত্বে লালমোহন উপজেলার মেঘনা নদীর তীরবর্তী বিভিন্ন মৎস্য আড়ৎদ ও মৎস্য ঘাটে এ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনার কালে ১৫ মন জাটকা ইলিশ মাছ জব্দ ও ৮ জেলেকে আটক করা হয়েছে। জব্দকৃত মাছ গুলো ২২টি এতিমখানা বিতরণ করেন।৮জেলেকে ৫টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।আটককৃত জেলেরা হলেন,মোঃ হাসিম ব্যাপারী,মোঃ জাকির,মাহমুদুল হক,ওবায়দুল্লাহ, মোঃ সেলিম,আব্দুল মন্নান, মোঃ কাঞ্চন, মোঃ আরিফ।তারা সবাই উপজেলার মঙ্গলসিকদার ইউনিয়নের বাত্তিরখাল এলাকার বাসিন্দা।
মনজুর রহমান
লালমোহন
১৯-১-২২
০১৭১২৭৭৪২০৪