• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ৪বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্ৰেফতার।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২২, ১২:৫৪ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে ৪বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্ৰেফতার।

 

মোঃ আসাদুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি

জেলার সুন্দরগঞ্জে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নবীর হোসেন (১৪) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে নিজ বাড়ি থেকে ওই কিশোরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামে গত মঙ্গলবার দুপুরে এ ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার শিশুকে একা বাড়িতে রেখে তার বাবা-মা বাহিরে কাজে চলে যায়। এই সুযোগে প্রতিবেশী সুজন মিয়ার ছেলে নবীর হোসেন ওই বাড়িতে প্রবেশ করে ওই শিশুকে একা পেয়ে বাড়ির পিছনে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ও তার বাবা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় ওই কিশোরকে আসামি করে মঙ্গলবার রাতে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন শিশুটির বাবা নওশাদ আলী। পরে পুলিশ অভিযুক্তকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুজ্জামান বলেন, আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।