• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বুস্টার ডোজ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২২, ১০:০৪ পূর্বাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে বরিশালের গৌরনদীতে বুস্টার ডোজ টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা হাসপাতালের টিকা কেন্দ্রে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইয়্যেদ মোহাম্মদ আমরুল্লাহ, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেনসহ অন্যান্যরা। উদ্বোধনী দিনে মুক্তিযোদ্ধা, ষাটোর্ধ্ব ব্যক্তি, গণমাধ্যম কর্মীদের টিকা প্রদান করা হয়।