• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে কুয়ার ভিতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২২, ১০:০৯ পূর্বাহ্ণ
দিনাজপুরে কুয়ার ভিতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
দিনাজপুর পাম্পের কুয়ার ভিতরে ৩০ বছর বয়সী লোকমান হোসেন নামে এক যুবকের মরদেহ পাওয়া গেছে। গরুসহ যুবকটি অন্ধকারে ওই কুয়ার ভিতরে পড়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার সকালে সদর উপজেলার দাইনুর সীমান্ত এলাকার বরেন্দ্র এর কুয়ার ভিতর থেকে ওই যুবকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

নিহত লোকমান হোসেন উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের দাইনুর গ্রামের আব্দুল হামিদের ছেলে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে গরু খুঁজতে গিয়ে ওই যুবক নিখোঁজ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় হারিয়ে যাওয়া গরুর খোজ করতে লোকমান বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়িতে না ফেরায় স্থানীয়রা খোঁজ অব্যাহত রাখে। আজ বুধবার সকালে সীমান্তের পার্শ্ববর্তী বাংলাদেশ অংশে বরেন্দ্র পানির পাম্পের কুয়ার পানিতে ওই যুবকের মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি স্থানীয়রা বিজিবি ও পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে সদস্য পাঠায়।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফফর হোসেন বলেন, নিহত যুবক গরু খুঁজতে গিয়ে নিখোঁজ হন এবং কুয়ার পানিতে পড়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।