• ২৭শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২২, ১৫:১৮ অপরাহ্ণ
দুমকিতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু!

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে মা ও তার দেড় বছরের শিশুপুত্রের রহস্যজনক মৃত্যু ঘটেছে। বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউয়নের ধোপারহাট এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রজানায়, পাঙ্গাশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার চৌকিদারের কন্যা ফাতেমা বেগম (৩০) ও তার দেড় বছরের শিশুপুত্র সিফাত (১বছর ৬মাস)’র রহস্যজনক মৃত্যু হয়। আনোয়ার চৌকিদারের পারিবারিক দাবি তাঁর নাতি সিফাত মায়ের দুগ্ধপানের পরে মায়ের কোলেই ঢলে পরে মারা যায় এবং পরবর্তীতে ছেলের মৃত্যু সহ্য করতে না পেরে শিশুর মা ফাতেমা বেগমে অসুস্থ হলে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষনা করেন।

পাঙ্গাশিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আলমগীর সিকদার জানান, শিশু সিফাতের মৃত্যুর শোকে তার মা ব্রেইন টিউমারাক্রান্ত ফাতেমার ষ্টোকজনিত কারণে মারা যান। অপর একটি সূত্রের দাবি, অসুস্থতায় বিকারগ্রস্ত ফাতেমা নিজে বিষপান করে শিশুপুত্রকে দুগ্ধ পান করালে বিষক্রিয়ায় শিশুপুত্র মারা যান। ইউপি চেয়ারম্যান এড. গাজী নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ফাতেমার লাশ দেখেছি। স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে আমার ধারণা। তবে শিশুটি কিভাবে মারাগেছে তা বলতে পারবো না।

এরিপোর্ট লেখা পর্যন্ত মা ও শিশুপুত্রের মরদেহ ইউপিসদস্য আনোয়ার চৌকিদারের বাড়িতে রয়েছে। দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ কোন অভিযোগও করেনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

#