আশিক বাবু, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুর ১২ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, ফুলবাড়ী পৌরসভার প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী প্রমুখ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল বলেন, ফুলবাড়ী পৌরসভার ৫শতাধিক অসহায় মা ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ভাতা পাচ্ছে। তাদের মধ্যে করোনা জনীত কারণে ১০০জন মা কে নিয়ে আজকের হেল্থ ক্যাম্প হচ্ছে। পর্যাক্রমে সবাইকে হেল্থ ক্যাম্পের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, সুরক্ষা সামগ্রী বিতরণ, মা ও শিশুর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হবে।
হেল্থ ক্যাম্পে উপস্থিত মায়েদের সুরক্ষা সামগ্রী বিতরণ শেষে মা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন ডা. সেলিনা পারভীন।