• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালি আওয়ামী লীগের সভাপতির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২২, ০১:৩৫ পূর্বাহ্ণ
ইতালি আওয়ামী লীগের সভাপতির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

ফাহিমা হোসেন,ইতালি প্রতিনিধিঃ
ইতালী আওয়ামী লীগের সভাপতি,ন্যাশনাল এক্সচেঞ্চ কোম্পানির চেয়ারম্যান, হাজী বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ ইদ্রিস ফরাজীর দ্রুত সুস্থতা কামনা করে ইতালী আওয়ামী লীগের উদ্যোগে মক্কি মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবীব চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম হাদি,দপ্তর সম্পাদক হাবিব মকদম,রোম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিল বন্দুকছি সহ ইতালী আওয়ামী লীগ, যুবলীগ রোম মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, সামাজিক, আঞ্চলিক এবং মুসল্লিগণ অংশগ্রহণ করে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মক্কি মসজিদের খতিব হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ।উল্লেখ ইতালি আওয়ামী লীগের সভাপতি ঢাকায় অসুস্থ হয়ে পরলে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তার ভাতিজা ফারুক ফরাজী জানান এখন অনেকটা সুস্থতার দিকে।