বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদের আয়োজনে সাগর কন্যা কুয়াকাটায় আনন্দ ভ্রমণে রয়েছে ভ্রমণ পিপাসু এক ঝাঁক সাংবাদিক। গতকাল সোমবার(১৮) জানুয়ারি তিনদিনের ভ্রমণে যায় সংগঠনের নেতৃবৃন্দ। বার্ষিক বনভোজনের অংশ হিসেবে মঙ্গলবার সল্প পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে সংগঠনটি। বার্ষিক বনভোজনে অংশ নেয় বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদের সভাপতি ও দৈনিক পরিবর্তন পত্রিকার স্টাফ রিপোর্টার শিকদার মাহাবুব, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বুলেটিন এর বরিশাল ব্যুরো মনির হোসেন,সদস্য ও দৈনিক শাহনামা পত্রিকার বার্তা সম্পাদক বিপ্লব আহমেদ,সদস্য ও ডেইলি নিউ ন্যাশনের বরিশাল ব্যুরো মাসুদ রানা, সদস্য ও সিএনএন বাংলা টিভি’র স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম খোকন,দৈনিক প্রাণের বাংলাদেশ এর বরিশাল জেলা প্রতিনিধি ফারুক হোসেন,বিডি ক্রাইম পেট্রল অনলাইন পোর্টালের স্টাফ রিপোর্টার মুহাম্মদ আফনান,নুরুজ্জামান সরদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এসময়ে সংগঠনের সভাপতি শিকদার মাহাবুব বলেন, “ভ্রমণ মানুষের মন সতেজ করে। এবছর শীতে ভ্রমণ পিপাসুদের সঙ্গে কুয়াকাটা সমুদ্র সৈকতে আমরাও অংশ নিয়েছি। সারা বছর কাজের মধ্যে ডুবে থাকি। সমুদ্রের পানিতে ডুব দিলে মনটা আরও সতেজ হয়। তাছাড়া কুয়াকাটার শুঁটকি পল্লীর শুঁটকি ভর্তা দিয়ে গরম ভাত খাওয়ার মজা আলাদা। সাগর তীরে সূর্যদয় আর সূর্যাস্ত আরও ভালো লাগার মতো দৃশ্য। এখানকার প্রকৃতি মনপ্রাণ যেন একেবারে জুড়িয়ে দেয়”।
সদস্য ও দৈনিক শাহনামা পত্রিকার বার্তা সম্পাদক বিপ্লব আহমেদ বলেন, প্রতি বছরের মতো একসাথে রয়েছি। সকল সদস্যদের কাছে পাওয়ার পর আমি খুবই আনন্দিত। অন্যদিকেবডেইলি নিউ ন্যাশনের বরিশাল ব্যুরো মাসুদ রানা বলেন, আনন্দ উপভোগ করলাম। বেশ ভালো লাগলো। তাছাড়া কুয়াকাটা ভ্রমণের আরেকটি মানে হলো প্রকৃতিকে ভালো করে জানা। এদিকে স্থানীয় প্রশাসন ভ্রমন পিপাসু সংবাদকর্মীদের সর্বাত্মক সহায়তাও করেছে।