দানিসুর রহমান লিমন
বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হক বৃহস্পতিবার সকালে বিভিন্ন হাট বাজারে নিষিদ্ধ জাটকা অভিযান পরিচালনা করেন। তিনি বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন বাজার ও কালিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ১৫০ কেজি জাটকা মাছ জব্দ এবং জাটকা মাছ বিক্রয়ের অপরাধে ৬ জনকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত জাটকা মাছ ফজলুল করিম মাদ্রাসা, শ্যামপুর হাসেমিয়া কারিমিয়া মাদ্রাসা ও দ্বীনিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়।