বরিশাল ব্যুরো
বুধবার স্কুল আন্ডার ট্রি ও গেটিসিডি প্রোগ্রামের এর অবহিত করন সভায় বক্তারা বলেন স্কুল আন্ডার ট্রি প্রকল্পের শিখন সহায়তা কার্যক্রম করোনা অতিমারিতে ক্ষতিগ্রস্থ শিক্ষা ব্যবস্থায় উন্নয়নে সহায়ক ভুমিকা পালন করবে। বরগুনা সদর উপজেলার সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সরকারের প্রাথমিক ও গনশিক্ষা বিভাগের অফিসার বৃন্দ,শিক্ষক সমাজের প্রতিনিধি ও বিদ্যোৎসাহী সূশীল সমাজের প্রতিনিধি বৃন্দ অশগ্রহন করেন। প্ল্যান বাংলাদেশ এর কারিগরী সহযোগিতায় এবং সাউথ এশিয়া পার্টনারশীপ এর বা¯তবায়নে সদর উপজেলার ৬টি ইউনিয়নে এই প্রজেক্ট দুটি বাস্তবায়িত হচ্ছে। বরগুনা সদর উপজেলার নির্বাহী অফিসার সামিয়া শারমিন সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়্যারম্যান মো: মনিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মো: মফিজুল ইসলাম ,ও মো: মোজাফফর উদ্দিন ,বরগুনা প্রেসক্লাব এর সভাপতি সঞ্জীব দাস, উপজেলা শিক্ষা অফিসার মো: নাসির উদ্দিন, সিবিডিবি এর নির্বাহী মো: মিরাজ আহমেদ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার মো: সাইদুল হক, সহকারী স্পনসরশীপ ম্যানেজার মো: আশিক ফকির স্পনসরশীপ প্রোগ্রাম কোর্ডিনেটর মো: আবুল কালাম আজাদ, প্ল্যান ইন্টারন্যাশনাল এশিয়া প্যাসেফিক রিজিওনের ওয়াশ স্পেশালিষ্ট এস এম তারিকুজ্জামান ,স্যাপ বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার (জি জিই প্রজেক্ট ) খোরশেদ আলম, প্রোগ্রাম কোর্ডিনেটর ( এস ইউ টিপি এবং গেটিসিডি এ কে এম নিজামুল হক প্রমূখ । সভায় বক্তাগন কোভিড অতিমারিতে শিশুদের শিখন ঘাটতি পুরনে কমিউনিটি ভিত্তিক বিকল্প শিক্ষাদান এ ব্যাব¯থার ভূঁয়সী প্রসংশা করেন।