• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২২, ১৫:২৬ অপরাহ্ণ
দুমকিতে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি\ পটুয়াখালীর দুমকিতে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স’র নির্মাণ কাজ শুরু হয়েছে। সাবেক মন্ত্রী, জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও বর্তমান কো-চেয়ারম্যান এ,বি,এম রুহুল আমিন হাওলাদারের অর্থায়নে নির্মিতব্য মসজিদ কমপ্লেক্সে অত্যধুনিক মানসম্পন্ন দৃষ্টিনন্দন ‘বায়তুর রুহুল আমিন’ জামে মসজিদ ছাড়াও থাকছে মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা, স্বাস্থ্যকমপ্লেক্স, রেস্টহাউস। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুমকি-সাতানী মহাসড়কের পার্শ্বে দোয়া-মিলাদ মাহফিল ও মোনাজাত শেষে মসজিদ কমপ্লেক্সের নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধান অতিথি এবিএম রুহুল আমীন হাওলাদার। এসময় জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।