• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে এনআরবিসি ব্যাংকের প্রধান নির্বাহী’র শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২২, ১৩:১৫ অপরাহ্ণ

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে সারওয়ার নুরজাহান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুর ১২ টায় বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া গ্রামের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া বাবু। সামাজিক দায়বদ্ধতা ও নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বলে জানান এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া বাবু। বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেসার্স আকন এন্টারপ্রাইজ’র স্বত্বাধিবারী ইকবাল হোসেন, কেদারপুর ইউনিয় জাতীয় পার্টির নেতা মো. নূরুল হক হাওলাদার, যুগ্ন আহবায়ক মো.সাইফুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।