• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যুব মৈত্রী বাবুগঞ্জ উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২২, ০৭:২১ পূর্বাহ্ণ
যুব মৈত্রী বাবুগঞ্জ উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত

বরিশাল ব্যুরো
উপজেলা কাউন্সিল বৃহস্পতিবার বিকালে বাবুগঞ্জ উপজেলা পার্টি কার্যালয় উপজেলা যুব মৈত্রী সভাপতি আলাউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ মোঃ টিপু সুলতান, সাধারণ সম্পাদক ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা ও কেন্দ্রীয় কমিটির সদস্য প্রধান বক্তাঃ হিসেবে বক্তব্য রাখেন ফায়জুল হক বালী ফারাহীন,সভাপতি বরিশাল জেলা যুব মৈত্রী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টি,এম শাজাহান, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা, কমরেড গোলাম হোসেন, সভাপতি বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টি,মোঃ জামাল উদ্দিন,সাধারণ সম্পাদক বরিশাল জেলা যুব মৈত্রী,মোঃ শাহিন হোসেন,সাধারণ সম্পাদক ওয়ার্কার্স পার্টি বাবুগঞ্জ উপজেলা কমিটি ও কেন্দ্রীয় যুবনেতা,বক্তব্য রাখেন মোঃ সোহেল রানা প্রমুখ। সভা পরিচালনা করেন, হাসানুর রহমান পান্নু, সাধারণ সম্পাদক যুব মৈত্রী বাবুগঞ্জ উপজেলা কমিটি। কাউন্সিল শেষে হাসানুর রহমান পান্নু কে সভাপতি রোকন উজ্জামান সাধারণ সম্পাদক ও সোহেল মোল্লা কে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট যুব মৈত্রী বাবুগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করা হয়। ##