• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে ফিরেদেখা’র উদ্যোগে শীতকালীন উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২২, ১৫:৫৫ অপরাহ্ণ
রংপুরে ফিরেদেখা’র উদ্যোগে শীতকালীন উপহার বিতরণ

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ।
ফিরেদেখা’র উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের শীতকালীন উপহার বিতরণ
সাহিত্য-সংস্কৃতি সামাজিক সংগঠন ফিরেদেখার উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের শীতকালীন উপহার বিতরণ করা হয়।
শনিবার সন্ধ্যায় আইডিয়া পাঠাগারে ফিরেদেখা’র সাহিত্য আসরে রংপুরের সুবিধাবঞ্চিত নারীদের শীতকালীন পোশাক উপহার প্রদান করা হয়। তাদের মধ্যে কয়েকজন নারী সংস্কৃতিকর্মীও ছিলেন।
উপস্থিত থেকে উপহার বিতরণ করেন সংগঠনের উপদেষ্টা লেখক ও ইতিহাস গবেষক রেজাউল করিম মুকুল, লেখক ও সাংবাদিক আফতাব হোসেন, সহ সভাপতি এএসএম হাবিবুর রহমান, সাহিত্য সম্পাদক ড. শাহ সুলতান তালুকদার, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি মাসুম মোর্শেদ, শফিকুল ইসলাম আবির, আল আমিন ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবি সাকিল মাসুদ।