• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে ছাত্রদলের সকল ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২২, ১০:০০ পূর্বাহ্ণ
উজিরপুরে ছাত্রদলের সকল ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার আওতাধীন সকল ইউনিটের ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের আহব্বায়ক কমিটি। গতকাল শনিবার সকালে জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা শাখার প্যাডে উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোঃ মনির সরদার ও সদস্য সচিব মোঃ মুরাদ হাওলাদার রনির স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞাপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে । সকল ইউনিটের ছাত্রদলের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কমিটি বিলুপ্ত করে। দ্রুত নতুন কমিটি করার অভিপ্রায় ব্যক্ত করেন । উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুরাদ হাওলাদার রনি জানান, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে দলকে সু-সংগঠিত ও গতিশীল করার অভিপ্রায় মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়েছে এবং অচিরেই ইউনিয়নের নতুন কমিটি পুর্ণগঠন করা হবে।