• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২২, ০৯:৩১ পূর্বাহ্ণ
উজিরপুরে জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী পালিত

উজিরপুর প্রতিনিধিঃ

বরিশালের উজিরপুর পৌর যুবদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ডাকবাংলায় পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবগঠিত পৌর যুবদলের আহব্বায়ক শাহাবুদ্দিন আকন সাবুর। সভায় সদস্য সচিব হাফিজুর রহমান প্রিন্সের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ গিয়াস উদ্দিন বালি, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান, সহ-সভাপতি গিয়াস উদ্দিন আকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মাহাবুব গোমস্তা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মিলন হাওলাদার, পৌর যুবদলের যুগ্ম-আহব্বায়ক কামরুজ্জামান মিঠু, হাজী কবির সরদার, কালাম ফরাজি, ইমরান হোসেন বাবু, হাফিজুর রহমান প্রমুখ। সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ যারা মৃত্যু বরন করেছে তাদের রুহের মাগফেরাত কামনা এবং সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার সুযোগ্য সন্তান বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ উজিরপুর-বানারীপাড়ার বিএনপির কান্ডারী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে।