• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটায় পর্যটকদের উপস্থিতি, মানছেনা স্বাস্থ্যবিধি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২২, ০৬:৫৯ পূর্বাহ্ণ
কুয়াকাটায় পর্যটকদের উপস্থিতি, মানছেনা স্বাস্থ্যবিধি

সাগরকন্যা খ্যাত পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে ভীড় জমেছে পর্যটকের। সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষে শুক্র-শনিবার সৈকতে পর্যটকের আগমন ঘটে। আগত পর্যটকরা সমুদ্রে সাঁতার কাটা, ছবি তোলা, ওয়াটার বাইকে ঘোরাসহ প্রিয়জনদের সাথে আনন্দ উল্লাসে মেতেছেন। বাড়তি পর্যটকদের আনাগোনায় বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেল। তবে এ সকল পর্যটকদের মানতে দেখা যায়নি স্বাস্থ্যবিধি। অনেকেই ব্যবহার করছেনা মাস্ক। অনেকেই মানছেনা সামাজিক দূরত্ব। করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রন বৃদ্ধি পাওয়ায় (২১ জানুয়ারি) সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষনা দিয়েছে সরকার। তবে করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রনের সংক্রমন ঠেকাতে সৈকতে ট্যুরিষ্ট পুলিশের পক্ষ থেকে বার বার মাইকিং করতে দেখা গেছে।
পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়িরা জানান, বিশেষ করে ছুটির দিনে সৈকত জুড়ে পর্যটকের ঢল। বরিশাল-কুয়াকাটা সড়কের লেবুখালী ‘পায়রা সেতু’ চালু হওয়ায় পর্যটক বেড়েছে। তবে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবারে ভ্রমণপিপাসুরা এখানে ছুটে আসে। উপভোগ করছেন সাগরের অপরূপ সৌন্দর্য, একই স্থান থেকে সূর্যোদয়-সূর্যাস্তের দৃশ্য যা একমাত্র কুয়াকাটায়। শামুক-ঝিনুকের দোকানসহ বিপনী বিতানগুলোতে রয়েছে পর্যটকদের উপচেপড়া ভিড়।
করোনা পরিস্থিতিতে দিনগুলোতে কুয়াকাটায় হোটেল ব্যবসায় মন্দা পরিস্থিতি ছিল। এসময় প্রত্যেকটি হোটেলের মালিদের লোকসান গুনতে হয়েছে বলে একাধিক আবাসিক হোটেল ব্যবসায়ি বলেছেন।
হোটেল কানসাই ইন (আবাসিক) এর পরিচালক মোহাম্মাদ জাকারিয়া বলেন, তাদের হোটেলে স্বাস্থ্য বিধি মেনেই রুম বুকিং দেওয়া হচ্ছে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার মোঃ আবদুল খালেক বলেন, স্বাস্থ’্য সচেতনতা বাড়ানোর লক্ষ্য লিফলেট বিতরণ এবং পর্যটকদের স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে মাইকিং করা হচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন, ট্যুরিস্ট পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে।