• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২২, ১৩:৩০ অপরাহ্ণ
বাগেরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় পানিতে ডুবে তাহসান নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৩ জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার জানেরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। তাহসান ওই গ্রামের আবু হানিফ সাজ্জালের পুত্র।

শিশুটির চাচা স্কুল শিক্ষক মোঃ ইলিয়াস হোসেন জানান, পাশ্ববর্তী বাড়িতে তাহসানের মামা সগির হোসেন হাওলাদারের বৌভাতের অনুষ্ঠান নিয়ে দুপুর থেকে সবাই ব্যস্ত ছিলেন। অনুষ্ঠানের কোন এক ফাঁকে সবার অজান্তে তাহসান খেলতে খেলতে বাড়ির পাশের নালায় পড়ে যায়। অনেক খোজাখুজির পরে নালা থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, এ ব্যপারে খোঁজ-খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।