• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে১৫০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার-১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২২, ০৯:০৬ পূর্বাহ্ণ

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ বরিশাল ডিএনসি গোয়েন্দা কর্তৃক বাবুগঞ্জের কেদারপুরে অভিযান চালিয়ে ১৫০ পিচ ইয়াবাসহ মো. বেল্লাল হোসেন(৩৪) নামে একজনকে গ্রেফতার করেছেন।

গ্রেফতারকৃত বেল্লাল হোসেন কেদারপুর ইউনিয়নের কেদারপুর গ্রামের আজাহার হাওলাদার এর ছেলে।

এঘটনায় বাবুগঞ্জ থানায় বরিশাল বিভাগীয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই ইশতিয়াক হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

মামলা সূত্রে জানাযায়, শনিবার(২২ জানুয়ারী) রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের ডিএনসি গোয়েন্দা শাখার সদস্যরা। এ সময় বেল্লাল হোসেন(৩৪) এর গৃহ থেকে ১৫০ পিচ ইয়াবা উদ্ধার করেন । অভিযানের নেতৃত্ব দিয়েছেন বরিশাল বিভাগীয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন।
স্থানীয়রা জানায়, বেল্লাল হোসেন দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো।

এ ঘটনায় বাবুগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শন ইস্তিয়াক হোসেন বাদী হয়ে একটি মামল দায়ের করেছেন।