মোঃ আসাদুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে থানায় ১ কেজি গাঁজাসহ শ্যামলী বেগম (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শ্যামলী বেগম সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ক্ষুদিরাম গ্রামের মিল্লাত মিয়ার স্ত্রী।
রোববার সকালে শ্যামলী বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে এসআই রায়হান সঙ্গীয় ফোর্সসহ শান্তিরাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ক্ষুদিরাম গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ওই নারী মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’