• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে মটর সাইকেল কিনে ফেরার পথে প্রাইভেট কারের ধাক্কায় প্রবাসীর মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২২, ১৪:৫৪ অপরাহ্ণ
যশোরে মটর সাইকেল কিনে ফেরার পথে প্রাইভেট কারের ধাক্কায় প্রবাসীর  মৃত্যু!

রাসেল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ যশোর সদরের বসুন্দিয়ার ঘুনি এলাকায় এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। নিহত ইব্রাহিম খান বসুন্দিয়ার কেফায়েতনগর গ্রামের আজিজ খানের ছেলে। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে। ঘাতক এ্যাম্বুলেন্সটি রূপদিয়া থেকে জব্দ করা হয়েছে।

স্থানীয়রা জানায়, রোববার বিকাল সাড়ে চারটায় মোটরসাইকেলে যশোর থেকে বসুন্দিয়ায় ফিরছিলেন ইব্রাহিম। যশোর – খুলনা মহাসড়কের ঘুনি তালুকদার কারখানার সামনে পৌছালে নিটল টাটা মোটরসের একটি এ্যামবুলেন্স কারের সাথে ইব্রাহিমের মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধায় তার মৃত্যু হয়। নিহত ইব্রাহিম দির্ঘদিন সৌদি আরবে ছিলেন।