• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফকিরহাটে উদ্দীপনের উদ্যোগে ছাগল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২২, ১০:৪৭ পূর্বাহ্ণ
ফকিরহাটে উদ্দীপনের উদ্যোগে ছাগল বিতরণ

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে উদ্দীপন শাখার উদ্যোগে উদ্দীপন গবাদি প্রাণি বিনিময় ব্যাংকের আওতায় বিনামূল্যে দুস্থ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দেশী উন্নতজাতের ছাগল বিতরণ করা হয়।সোমবার (২৪ জানুয়ারি) বিকাল ৪ টায় উদ্দীপনের ফকিরহাট শাখায় ছাগল বিতরণ করেন উদ্দীপন পিরোজপুর জোনের জোনাল ব্যবস্থাপক জনাব মোঃ মিজানুর রহমান।

এসময়ে আরও উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া অঞ্চলের ব্যবস্থাপক জে,এম রুবেল হাওলাদার,ফকিরহাট শাখার শাখা ব্যবস্থাপক গৌর কুমার নন্দী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ।

বিতরণ শেষে মোঃ মিজানুর রহমান বলেন, উদ্দীপনের মাধ্যমে আমরা বছরের শুরু থেকেই অসহায়দের মাঝে ছাগল বিতরণ শুরু করেছি সারা দেশে এই কার্যক্রম চলমান থাকবে।