মোঃ রাসেল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃনতুন বছরের ১৩ তারিখ থেকে শুরু করে অদ্যাবধি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিসি- এর পদত্যাগ চেয়ে অনাশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
শিক্ষার্থীদের এই ন্যায় সঙ্গত দাবির প্রতি সংহতি
জানিয়ে ২৪ জানুয়ারি ( সোমবার) দুপুর ১২ ঘটিকায় যশোর প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট, যশোর জেলা এক প্রতিবাদী মানব বন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানব বন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের যশোর জেলা সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক তসলিম-উর-রহমান ৷ উপস্থিত ছিলেন জোটের কেন্দ্রীয় অন্যতম নেতা ও ওয়ার্কার্স পাটি( মার্কবাদী) কেন্দ্রীয় সাধারন সম্পাদক ইকবাল কবির জাহিদ ৷ বক্তব্য রাখেন সিপিবি -র জেলা সভাপতি এ্যাডঃ আবুল হোসেন, বাসদ ( মার্কবাদী)-র জেলা সমন্বয়ক হাচিনুর রহমান, ওয়ার্কার্স পার্টি ( মার্কবাদী)-র জেলা সম্পাদক জিল্লুর রহমান ভিটু, গনসংহতি আন্দোলনের জেলা সংগঠক জান্নাতুল অন্তরা ফোয়ারা প্রমূখ ৷
অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, করোনার দোহায় দিয়ে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিলেও মিল-কলকারখানা, বাণিজ্যমেলা, যানবাহন সবকিছুই চলছে।
নেতৃবৃন্দ বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন তাদের ন্যায়সঙ্গত আন্দোলন করছে, ঠিক সেইসময় একটি পক্ষ এই আন্দোলনকে ভিন্নপথে নেয়ার চেষ্টায় লিপ্ত হয়েছে। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে অনশনের কারণে কয়েক শিক্ষার্থী ইতোমধ্যে প্রচণ্ড অসুস্থ হয়ে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। অথচ, দেশের শিক্ষামন্ত্রী বলছেন, আন্দোলন বাদ দিয়ে ঢাকায় তার সাথে দেখা করতে।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে অশ্লীল কথাবার্তা বলেছেন।এসব ভিসিরা এক একটি সিন্ডিকেট গড়ে বিশ্ববিদ্যালয়কে লুটপাটের আঁখড়া বানিয়েছেন।
নেতৃবৃন্দ অনতি বিলম্বে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি মেনে শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার উদাত্ত আহ্বান জানান।