• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জের নব নির্বাচিত ১৫ জন চেয়ারম্যানদের শপথ পাঠ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২২, ১২:০১ অপরাহ্ণ
গোপালগঞ্জের নব নির্বাচিত ১৫ জন চেয়ারম্যানদের শপথ পাঠ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার নব নির্বাচিত ১৫ জন চেয়ারম্যানদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৪ জানুয়ারী) বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোটালীপাড়া উপজেলার ১০ জন ও টুঙ্গিপাড়া উপজেলার ৫ জন নব নির্বাচিক চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোসা: নাজমুন নাহার, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান উপস্থিত ছিলেন।

নব নির্বাচিত চেয়ারম্যানগণ দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য শপথ নেন।

প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর গোপালগঞ্জর কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার ১৫ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। #