এম ইসমাইল ভোলা।
ভোলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চালু করার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরিক্ষা নেওয়ার দাবিতে ভোলা সরকারি কলেজ ও অন্য কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
সোমবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টায়ে ভোলা প্রেসক্লাবের সামনে ভোলা সরকারি কলেজের ইংরেজি বিভাগের ছাত্র এইচ এ শরীফের সভাপতিত্বে ভোলা কলেজ শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে শিক্ষার্থীরা তিনটি দাবি
তুলে ধরেন। দাবিগুলোর হলো, ১. যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অতি দ্রুত জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরিক্ষা নিতে হবে। ২. যার জন্য অতিদ্রুত সংশোধিত রুটিন প্রকাশ করতে হবে। ৩. সরাসরি পরিক্ষা নেওয়া সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা গ্রহন করতে হবে।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, করোনার কারণে প্রায় দুই বছর ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের জীবন চরম সংকটে পড়তে যাচ্ছে। ২০২০ সালে যাঁদের প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ হওয়ার কথা ছিল, ২০২২ সালেও তা শেষ হয়নি। এতে করে পড়াশোনার সনদ গ্রহণের পর চাকরিতে প্রবেশের জন্য সময় কমে যাচ্ছে। শিক্ষার্থীদের স্নাতক বা স্নাতকোত্তর পড়া শেষ হতে হতে বয়স ২৬ থেকে ২৭ হয়ে যাবে। অথচ চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর। বিসিএসের মতো প্রতিযোগিতামূলক চাকরিতে প্রবেশের প্রস্তুতির জন্য এ সময় যথেষ্ট নয়।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক কাছে ” স্মারকলিপি ” প্রদান করেন।