বামনা (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার বামনা উপজেলা আওয়ামীলীগ অফিসে সকাল দশটায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ, রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কৃষিবিদ জনাব জি এম এস আলম সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন বামনা উপজেলা শাখা, প্রধান অতিথি মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা উপজেলা চেয়ারম্যান বামনা বরগুনা, বিশেষ অতিথি জনাব মোশারফ হোসাইন জমাদ্দার ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বামনা উপজেলা শাখা, বিশেষ অতিথি মোঃ চৌধুরী কামরুজ্জামান সগীর চেয়ারম্যান ২ নং বামনা সদর ইউনিয়ন পরিষদ ও সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বামনা উপজেলা শাখা, মোঃ আলতাফ হোসেন জমাদ্দার ও রুমি খানম ভাইস চেয়ারম্যান বামনা উপজেলা, নাজমুন নাহার নাজু সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, যুগ্মসাধারণ সম্পাদক জসিম উদ্দিন পিন্টু, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা, মোঃশাহারিয়া গোলদার সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ বামনা শাখা, আল-আমিন হোসেন জনি সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ বামনা উপজেলা শাখা, সাইফুল ইসলাম সরোয়ার সভাপতি বাংলাদেশ যুবলীগ বামনা উপজেলা শাখা, মুনিম তালুকদার সাধারণ সম্পাদক যুবলীগ বামনা শাখা, প্রেসক্লাবের সভাপতি ওবায়দুল কবির দুলাল আকন, সহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সকল নেতা ও কর্মী বৃন্দ বক্তব্য বামনা উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা বলেন মুক্তিযুদ্ধের চেতনায় সকল অপশক্তির বিরুদ্ধে এ প্রজন্মের সন্তানদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বীরের জাতি। আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে মাত্র নয় মাসে পাকিস্তানি সেনা বাহিনীদের পরাজিত করে দেশ স্বাধীন করেছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।