• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাট শীতার্তদের মাঝে সুন্দরবন মুক্ত স্কাউট দলের শিতবস্ত্র বিতারণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২২, ১৪:৫৬ অপরাহ্ণ
বাগেরহাট শীতার্তদের মাঝে সুন্দরবন মুক্ত স্কাউট দলের শিতবস্ত্র বিতারণ

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে সুন্দরবন মুক্ত স্কাউট দলের ব্যবস্থাপনায় ও বাগেরহাটের কৃতি সন্তান মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র প্রবাসি ক্যানসার চিকিৎসক, ক্যান্সার বিজ্ঞানি ডা: হামিম ইবনে কাওসার এবং তার সুহৃদ বন্ধুদের আর্থিক অনুদানে শীতার্থদের মাঝে বাগেরহাট শহরের তিন শত কম্বল ও তিন শত সোয়েটার বিতারন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারী) বিকালে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ শিতবস্ত্র বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মুহম্মদ আজিজুর রহমান।

বাগেরহাটে সুন্দরবন মুক্ত স্কাউট দলের সভাপতি অধ্যাপক হায়দার আলী বাবুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ শাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত শিতবস্ত্র বিতারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী,সুন্দরবন মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শেখ বুলবুল কবির,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন,ডা: মঈন আহম্মেদ,প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক শেখ আজমল হোসেনসহ সুন্দরবন মুক্ত স্কাউট দলের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন