• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় ছাত্রদলের অনশন পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২২, ১০:০৩ পূর্বাহ্ণ
হিজলায় ছাত্রদলের অনশন পালিত

। হিজলা প্রতিনিধি। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হিজলা সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে অনশন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল 10 টা থেকে 1 টা পর্যন্ত সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয় ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক গাজী সাইদুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক হাসান খান সুমন খান রেজাউল বেপারী সিরাজ সিকদার সহ ছাত্র দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এ ব্যাপারে কলেজ ছাত্রদলের আহ্বায়ক জানান কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে তারা এ কর্মসূচি পালন করেন পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচি করার সময় তাদেরকে অনশন কর্মসূচি পালন করা অবস্থায় উঠিয়ে দিয়েছে।