গৌরনদী প্রতিনিধি \ এশিয়ান টিভির নয় পেরিয়ে দশম বছরে পদার্পণ উপলক্ষে বরিশালের গৌরনদীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার টরকী বন্দর এলাহী পার্টি সেন্টারে বুধবার বিকেলে এশিয়ান টিভির গৌরনদী প্রতিনিধি জিএম জসিম হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, বার্থী ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাজী আব্দুস ছালাম, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বদরুজ্জামান জামান খান সবুজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি খায়রুল ইসলাম, বিএম বেলাল, সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি লুৎফর রহমান দ্বীপ, পৌর কাউন্সিলর শিকদার মোঃ খোকন।