• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ৫ দফা দাবিতে টেক্সটাইল শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২২, ১১:০০ পূর্বাহ্ণ
বরিশালে ৫ দফা দাবিতে টেক্সটাইল শিক্ষার্থীদের মানববন্ধন

ডেক্স বরিশালঃ সেশন জট নিরসন ও দ্রুত পরীক্ষা গ্রহণসহ ৫ দফা দাবিতে বরিশলে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১১ টায় নগরীর সিএন্ডবি রোড শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাঙ্গনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তব্য রাখেন বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ৮ম ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসিব ধ্রুব আহমেদ শাহ মাসুদ ও ওবায়দুল কবির, ৭ম ব্যাচের নেছার রাজন ও তৃনা দেবনাথসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, সেশন জট নিরসন ও দ্রুত পরীক্ষা গ্রহণ, সেমিস্টার ফলাফল প্রকাশের পর নম্বর ফর্দ প্রদান, প্রতি বিষয়ে ইমপ্রুভমেন্ট পরীক্ষা ও রিকেট পরীক্ষার ফি সহনীয় মাত্রায় নির্ধারন ও স্বতন্ত্র বোর্ড গঠনসহ ৫ দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।