• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২২, ১১:২৭ পূর্বাহ্ণ
গৌরনদীতে মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিবাদ সভা

গৌরনদী প্রতিনিধি \ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পদদলিত ও আসবাবপত্র ভাংচুরসহ নেতৃবৃন্দকে লাঞ্চিতের ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গৌরনদী উপজেলা শাখার আয়োজনে ফোরামের উপজেলা সভাপতি এসএম মিজানের সভাপতিত্বে ও সদস্য জামিল মাহমুদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি বদরুজ্জামান খান সবুজ, বিএমএসএফ’র উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসান মাহামুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলাা সভাপতি মোল্লা ফারুক হাসান, সদস্য প্রেমানন্দ ঘরামী, কাজী রনি, নাসিরুল ইসলাম লিটুসহ অন্যান্যরা।