• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শীতের রাতে বরিশালে মুষলধারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২২, ০৪:২৮ পূর্বাহ্ণ
শীতের রাতে বরিশালে মুষলধারে বৃষ্টি

ডেস্ক,বরিশালঃ মাঘ মাসের এই তীব্র শীতের রাতে বরিশালে নামল মুষলধারে বৃষ্টি। বৃষ্টি দেখে বোঝার উপায় নেই এটা বর্ষাকাল নয়। ঠিক যেন আষাঢ় মাসের মতো আকাশ ভেঙে বৃষ্টি নামল। এই বৃষ্টি শীতের মাত্রা একটু বাড়িয়ে দিয়েছে।

তবে ভোরে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। বৃহস্পতিবার সকালে সূর্যের দেখা মেলার সম্ভাবনা রয়েছে।
বুধবার সকাল থেকেই বরিশালের আকাশ ছিল মেঘে ঢাকা। রাত ৪টা থেকে শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। কোথাও কোথাও তা বর্ষায় রূপ নেয়।

আবহাওয়া অফিসের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে,আগামীকাল (বৃহস্পতিবার) সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকবে। বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এদিকে আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বুধবার বিকেল থেকে রাতের যেকোনো সময় দেশের বিভিন্ন অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আগামীকালও এই আবহাওয়া থাকবে। ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি দেশের কয়েকটি অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরপর আবার কয়েক দিন বৃষ্টি হতে পারে।